Monday, 24 March 2014

স্মৃতিশক্তি বাড়ানোর ৩টি সহজ টিপস..




\
স্মৃতিশক্তি বাড়ানোর ৩টি সহজ টিপস. হঠাৎ করেই খুব পরিচিত একটি নাম কিছুতেই মনে আসছে না। এমনকি হঠাৎ করেই নিজের পরিচিত বন্ধুর নামটিও মনে আসে না। আবার কয়েকদিন পরের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এবং তা বেমালুম ভুলে গেলেন। এর মানে এই নয় যে, আপনার স্মৃতিশক্তি দুর্বল। এমনটা হওয়ার কারণ হতে পারে, আপনি সঠিক পদ্ধতিতে চিন্তা করে বের করতে পারছেন না, এ কথা বললেন ব্লগার এবং'দ্য অথার অব পারসনালিটি টেস্টিং'বইয়ের লেখক অ্যানি মারফি। সেইসঙ্গে তিনি তিনটি ছোট টিপস দিয়েছেন যার মাধ্যমে মনে না পড়া স্মৃতি চট করে মনে করে ফেলতে পারবেন।১. আপনার সামর্থ্য এবং কাজের স্মৃতি সম্পর্কে সজাগ থাকুনযেকোনো সময় কিছু একটা ভাবার বিষয় নির্ভর করে আপনার মস্তিষ্কের স্মৃতি ধরে রাখার স্থানটিও ওপর। মারফি জানান, অধিকাংশ মানুষ মস্তিষ্কের কাজের স্থানে একইসঙ্গে চারটি ঘটনা বা আইডিয়া ধরে রাখতে পারে। তবে এ ক্ষেত্রে আমরা আরো বেশি বিষয় ধরে রাখতে পারি যদি তিন বা চারটি ক্যাটাগরিতে তথ্য ভাগ করে নেওয়া যায়। তারপর সেই ক্যাটাগরিতে চিন্তা করতে থাকলে প্রয়োজনীয় তথ্যটি মনে চলে আসবে।২. অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য-সংশ্লিষ্ট সব তথ্য মনে করুনঅল্প সময়ের মধ্যে কোনো বিষয়ের যাবতীয় তথ্য এক এক করে মনে করাটা সবচেয়ে ভালো পদ্ধতি। মনে রাখার মধ্যে যদি আগামী দু-এক সপ্তাহের কাজের তালিকা থাকে, তবে তা মোবাইলের বা ট্যাবের ক্যালেন্ডারে অ্যালার্ম দিয়ে রাখা ভালো।৩. ভবিষ্যতে মনে করার জন্য শেখার সময় বিশেষ পদ্ধতি ব্যবহার করুনভবিষ্যতে মনে করতে হবে এমন কিছু মনে করতে হলে, তা শেখার সময় বিশেষ পদ্ধতি ব্যবহার করুন। তাহলে মনে করার সময় ওই পদ্ধতি কাজে লাগিয়ে স্মৃতি থেকে তথ্য বের করতে পারবেন। এই পদ্ধতি দারুণ কার্যকর বলে মনে করেন মারফি। কোনো বিশেষ পদ্ধতিতে শেখার কাজটি করুন। তারপর মনে করার সময় একই পদ্ধতিতে তথ্য ঘাঁটাঘাঁটি করুন। সূত্র : বিজনেস ইনসাইডার

Dear honourable member of CPO, ১৭ই মার্চ ২০১৪, জাতীয় শিশু দিবস উপলক্ষে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান CPO আয়োজিত "হাতে খড়ি" অনুষ্ঠান সফলতার সহিত উদযাপিত হয়েছে! এ অনুষ্ঠানের যাবতীয় ব্যয় নিম্নে সকল সদস্যদের কাছে তুলে ধরা হলো::-- ১। অতিথীদের দাওয়াত বাবদ - ১০০/= ২। শিশুদের সম্মিলিত পুরস্কার বাবদ - ৩৬০/= ৩। শিশুদের special পুরস্কার - ৯০/= ৪। অতিথীদের ফুল অভ্যর্থনায়- ১৫০/= ৫। অতিথীদের নাস্তা বাবদ- ৩৪৫/= ৬। সবার নাস্তা (অবিভাবক, শিশু ও সদস্য) বাবদ- ৩৫০/= ৭। প্রোসপেক্টাস ও অন্যান্য- ১২৫/= সুতরাং এ অনুষ্ঠান বাবদ মোট ব্যয়-১৫২০/= যেহেতু আমাদের সংস্থার কোনো ডোনার (সাহায্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান) নেই, সেহেতু অনুষ্ঠানের যাবতীয় খরচ CPO এর সদস্যদের জমাকৃত অনুদান থেকেই ব্যয়িত হয়েছে।। CPO এর অনুদান এবং ব্যয়ের সর্বশেষ (অনুষ্ঠান আয়জনের পূর্বে) হিসাব অনুযায়ী জমাকৃত অবশিষ্ট অনুদান- ১২২৫/= আজকের অনুষ্ঠান বাবদ ব্যয়- ১৫২০ /= টাকা। সুতরাং অনুষ্ঠান সফল করতে সংস্থার সমুদয় অনুদান ব্যয় করার পরও ২৯৫/= টাকা অতিরিক্ত ব্যয়িত হয়ছে। অতএব, পরবর্তী কর্মসূচি এবং পরিকল্পনা গুলো বাস্তবায়ন এবং আজকের অনুষ্ঠানের ব্যয়ের প্রেক্ষিতে সকল সদস্যদের কাছ থেকে মাসিক অনুদানের পাশাপাশি সকলের সাধ্যমত Extra অনুদান আহবান করা হলো।। অনুরোধে, সভাপতি মোঃ ফারুক হোসেন। Concerned Peoples Organization, (CPO).